প্রধান খবরসারাদেশ

খিলগাঁওয়ে বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় বগুড়ার রিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠ এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় সেটির আঘাতে একজন রিকশা চালক নিহত হয়েছেন।

নিহত রিকশাচালক আব্দুর রশিদ (৪৫) বগুড়া শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি খিলগাঁও গোড়ান হাড়ভাঙ্গা রোড এলাকায় বসবাস করতেন।

রোববার দুপুর পৌনে একটার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ জানান, ২১ মে ভোরে কালবৈশাখী ঝড়ের কারণে জোড়পুকুর মাঠে এলাকায় একটি বড় গাছ উপড়ে যায়। গাছের গোড়ার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি নড়বড়ে হয়ে যায়।

আজ ক্ষতিগ্রস্ত খুঁটি সরিয়ে নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে বিদ্যুৎ বিভাগের লোকজন।

এ সময় রিকশা চালিয়ে যাওয়ার সময় আব্দুর রশিদের মাথায় খুঁটির আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button