সারাদেশ

পাহাড় ধসে এক পরিবারের ৪ সদস্য নিহত

সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাতিজনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী জুবের আহমেদ, তার স্ত্রী ৩০ বছর বয়সী সুমি বেগম, তাদের পাঁচ বছর বয়সী ছেলে সাফি আহমেদ ও জুবায়েরের মা শামিমারা বেগম।

জানা যায়, বৃষ্টিতে হাতিজনি এলাকার পাহাড় ধসে ঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের চারজন নিহত হন।

পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button