প্রধান খবরসারাদেশ

যশোরে ৮ জন এইডসে আক্রান্ত

মরণব্যাধি এইডসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যশোরে। যশোরে ৩৫ দিনে ৮ জনের শরীরে এইডস শনাক্তপ হয়েছে। গত ২০ বছরের ইতিহাসে যশোর জেলায় অল্প সময়ের ব্যবধানে এত সংখ্যক এইচআইভি জীবাণু বহনকারী শনাক্ত হয়নি। 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচআইভি- এইডস পরীক্ষা-নিরীক্ষা কেন্দ্র এইচটিসি সেন্টারে এই পরীক্ষা করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এইচটিসি সেন্টারে গত ১ সেপ্টেম্বর থেকে চারদিনে ৩০ জনের এইচআইভি-এইডস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া গেছে। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে এইচআইভি- এইডস শনাক্ত হয়েছে। 

৪ সেপ্টেম্বর শনাক্ত হয়েছেন ১ জন। ৫ সেপ্টেম্বর ৫ জনের পরীক্ষা করা হলেও তাদের শরীরে এইডস ভাইরাসের সন্ধান মেলেনি। এর আগে গত আগস্টের ৩১ দিনে ১৩২ জনকে পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৪ জনের শরীরে এইচআইভি-এইডসের জীবাণু পাওয়া যায়। পরিসংখ্যান অনুযায়ী ২৯ আগস্ট ১ জন, ১৬ আগস্ট ১ জন, ৭ আগস্ট ১ জন ও ৪ আগস্ট ১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে । আক্রান্তদের অনেকেই ভারত ও বাংলাদেশে বসবাস করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেন, যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমাদের জন্য একটি সতর্ক বার্তা বা অ্যালার্ম। আক্রান্তদের অনেকেই ভারত এবং বাংলাদেশে বসবাস করেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে সরকারিভাবে চিকিৎসার জন্য থেরাপি সেন্টার নেই।

খুলনা মেডিকেল কলেজে এই সেন্টার আছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে অতি অল্প সময়ে থেরাপি সেন্টার স্থাপন করা হবে। বাংলাদেশের ৫টি হাসপাতালে এই সেন্টার স্থাপনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটি হলো যশোর ২৫০ শয্যা হাসপাতাল। সূত্র: বাংলা ভিশন

এই বিভাগের অন্য খবর

Back to top button