সারাদেশ

স্বামী-স্ত্রী’র হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ার বাসিন্দা নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

জানা গেছে, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোন সাঁড়া শব্দ না পেয়ে ডাকা ডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা।

পুলিশ জানান, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। তাদেরকে হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button