সারাদেশ
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতি নিহত

রাজধানীর তুরাগ থানা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় দাদি-নাতি নিহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা সম্পর্কে দাদি-নাতনি বলে জানা গেছে।
পুলিশ জানান, মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



