সারাদেশ
ফুটবল খেলতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা, নিহত ৪

কুমিল্লায় পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
রোববার (১১ জুন) বিকেল ৫টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের জোরকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, একটি ফুটবল ম্যাচে অংশ নিতে ২০ জন পিকআপে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ৪ জন মারা যান।
পুলিশ জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: রাইজিং বিডি



