প্রধান খবরসারাদেশ

আগুনে পুড়লো উত্তরার কাঁচাবাজার

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। তবে পুড়ে ছাই অনেক দোকান।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে এখানে আগুন লাগার ঘটনা ঘটে। যা কয়েক মিনিটের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। কিন্তু এর আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে ১০টি ইউনিট। তাদের প্রচেষ্টায় বড় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩টার পরও জ্বলতে থাকে। তখন ওই আগুনগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button