বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের (বিএসআরএ) সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সভায় সদস্যরা পুনরায় সভাপতি পদে মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক পদে এইচ আলিমকে নির্বাচিত করেন।

সভা বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা মোঘল। শুরুতে জুলাই শহীদদের স্মরণ করা হয়। সাধারণ সম্পাদক এইচ আলিম বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এবং কোষাধ্যক্ষ সানাউল হক শুভ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, যা সভায় অনুমোদিত হয়।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার, বগুড়ার ক্রীড়া উন্নয়নে ভূমিকা রাখার, নতুন ক্রীড়াবিদ তৈরি ও খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অনুপ্রাণিত করার বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার আলোচনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাহাত রিটু, জহুরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button