বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বাইপাসে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ফানুস মিয়া (৫৫) নিহত হয়েছেন।

নিহত ফানুস মিয়া শাজাহানপুর উপজেলার ঢাকান্ত পুকুরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মন্টুর ছেলে। তিনি লিচুতলা থেকে মাটিডালি যাওয়ার পথে মোটরসাইকেলে ছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফাতেমা ফিলিং স্টেশন থেকে বাইপাসে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রলিকে দেখে ফানুস নিয়ন্ত্রণ হারান। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল আরোহীকে টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল আটকে পুলিশকে খবর দেন। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ করিম বলেন, “পুলিশ পৌঁছানোর আগে নিহতের পরিবার লাশ নিয়ে গেছেন। অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল থানার হেফাজতে রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button