বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা সফল করতে ১০ দলীয় ঐক্য জোটের সমন্বয় সভা

আগামী শনিবার বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর নির্বাচনী জনসভা সফল করতে ১০ দলীয় ঐক্য জোট বগুড়া জেলা শাখার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

এছাড়া বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা সভাপতি ইঞ্জিনিয়ার এম এস এম মাহমুদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জেলা সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আনিছার রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন শহর এলডিপির সেক্রেটারি মিজানুর রহমান হিরা, খেলাফত মজলিস বগুড়া জেলা সহসভাপতি হাফেজ নাজমুল হাসান ও সেক্রেটারি মাওলানা শাহাদৎ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস-এর সেক্রেটারি মাওলানা উইসুফ হাবিবী, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি) জেলা সভাপতি মাহফুজুল হক এবং এবি পার্টি বগুড়া জেলা সভাপতি গোলাম রহমান রয়েল।

সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব এস এ জাহিদ সরকার, কাহালু উপজেলা সভাপতি আবু হানজালা, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাসেত, শহর নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ ও সেক্রেটারি শফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, আগামী ২৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ–এ অনুষ্ঠিতব্য জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা সফল করতে ঐক্য জোটের সব দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সভা শেষে জনসভাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button