
সরকারি আজিজুল হক কলেজের মেইন ফটকের সামনে রেলের অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হলেও এখনো দুটি ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট বহাল রয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উচ্ছেদ অভিযানের স্বচ্ছতা ও আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ সকাল ৮টায় শুরু হওয়া অভিযানে রেল লাইনের ১৫ ফুটের মধ্যে থাকা বেশ কয়েকটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার মঞ্জুর হোসেন এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন,
“সবকিছু উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কলেজের সামনে থাকা দুটি রেস্টুরেন্ট কেন বহাল, তা বোঝা যায় না। মনে হচ্ছে এদেরকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।”
অভিযান চলাকালীন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো জবাব না দিয়ে তিনি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় স্থানীয়রা “ভুয়া ভুয়া” স্লোগান দেন।
জানা যায়, তালিকা অনুযায়ী অভিযান চালানো হয়েছে। তবে কলেজের সামনে থাকা দুটি রেস্টুরেন্টের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
স্থানীয়রা বলছেন, আইনের সমান প্রয়োগ নিশ্চিত না হলে উচ্ছেদ অভিযান জনআস্থা বাড়াবে না।
উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা কাছে জানতে চাইলে তিনি নাম-পরিচয় না দিয়েই স্থান ত্যাগ করেন।



