
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এর ফাইনালে উঠেছে বগুড়া জেলা দল। নওগাঁ ভেন্যুতে অনুষ্ঠিত আজকের সেমিফাইনাল ম্যাচে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৬ দল ৭১ রানের ব্যবধানে জয়পুরহাট জেলাকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৬ রান। দলের হয়ে শিহাব অপরাজিত ৫০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জবাবে ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়পুরহাট জেলা অনূর্ধ্ব-১৬ দল ৪৬ দশমিক ৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায়।
বগুড়ার বোলারদের মধ্যে ইয়াসিন দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি হ্যাটট্রিকসহ মোট ৪টি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
এই জয়ের মধ্য দিয়ে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৬ দল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল।



