
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এ সেমিফাইনাল নিশ্চিত করেছে বগুড়া জেলা দল।
চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের আজকের তৃতীয় ম্যাচে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪ দল ৬ উইকেটে নওগাঁ জেলা দলকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নওগাঁ জেলা দল মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে বগুড়া জেলা দল ৪ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে।
বগুড়ার হয়ে দুর্দান্ত বোলিংয়ে দিহান ৫ উইকেট শিকার করেন, যা নওগাঁর ব্যাটিং ধসের মূল কারণ ছিল।

এই জয়ের মাধ্যমে বগুড়া জেলা দল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে।



