নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় দুপুর ১২টা পর্যন্ত গড় ভোট পড়েছে প্রায় ৩৮ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়ায় ভোটগ্রহণের দিন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চলছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলার সাতটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়ে স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন নম্বর ০৩ অনুযায়ী, বগুড়া জেলার মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন (পোস্টাল ভোটার ব্যতীত)। দুপুর ১২টা পর্যন্ত জেলায় গড় ভোট পড়েছে প্রায় ৩৮ শতাংশ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা):
ভোটকেন্দ্র ১২৬টি, ভোটার ৩,৭২,৭৯৪ জন
ভোট পড়েছে ৩৬.৩৮%

বগুড়া-২ (শিবগঞ্জ):
ভোটকেন্দ্র ১১৪টি, ভোটার ৩,৩৯,৩৪০ জন
ভোট পড়েছে ৪৫.০০%

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া):
ভোটকেন্দ্র ১১৮টি, ভোটার ৩,৩৫,৩৬২ জন
ভোট পড়েছে ৩৭.৩৭%

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু):
ভোটকেন্দ্র ১১৪টি, ভোটার ৩,৫৬,৯৯৩ জন
ভোট পড়েছে ৩৮.৪৮%

বগুড়া-৫ (শেরপুর-ধুনট):
ভোটকেন্দ্র ১৮৮টি, ভোটার ৫,৬৯,১৬৫ জন
ভোট পড়েছে ৩৭.৩৪%

বগুড়া-৬ (সদর):
ভোটকেন্দ্র ১৫০টি, ভোটার ৪,৫০,৩০৭ জন
ভোট পড়েছে ৪০.৯০%

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর):
ভোটকেন্দ্র ১৭৩টি, ভোটার ৫,৩৩,৪৬৩ জন
ভোট পড়েছে ৩৮.৫৫%

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button