বগুড়া জেলা
প্রধান খবর

পরিচ্ছন্ন বগুড়া শহর গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজের শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন প্রশাসন তার দায়িত্ব পালন করবে তবে শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে।

সোমবার দুপুরে বগুড়ায় সিটি করপোরেশন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্টেশন রোড গোহাইল রোড বনানী কিংবা মাটিডালী সব জায়গাতেই নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন একটি শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। নগরবাসী সচেতন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সিটি করপোরেশনের ফলক উন্মোচন শেষে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় বগুড়া থেকে একসঙ্গে ৭ জেলায় ই বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন ন্যায়বিচার কোনো দয়া নয় এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।

বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে যাতে নাগরিকরা প্রকৃত গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারেন।

বেলা সোয়া ১১টায় বগুড়া জজ কোর্টে বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় কোর্ট ভবনের উন্নয়নে ১৫ লাখ টাকা লাইব্রেরির জন্য ৩ লাখ এবং মসজিদের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি।

সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো তৌফিকুর রহমান। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি।

সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। বগুড়ায় পৌঁছালে তাকেও শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

বেলা সাড়ে ১২টার দিকে তিনি গাবতলীর বাগবাড়ী পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানে জিয়াউর রহমান হাসপাতাল ও হাম টিকাদান কর্মসূচিসহ ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করার কথা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button