বগুড়া জেলা
প্রধান খবর

অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্যাম্পে বগুড়ার দুই ক্রিকেটার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন বগুড়ার দুই উদীয়মান ক্রিকেটার ইলমান হাবিব ও রিয়াদ শেখ।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৯ জাতীয় দল গঠনের লক্ষ্যে সারাদেশ থেকে বাছাই করা ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে একটি জাতীয় ক্যাম্প আয়োজন করছে। সেই তালিকায় জায়গা পেয়েছেন বগুড়ার এই দুই তরুণ।

ইলমান হাবিব বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর স্পোর্টস সায়েন্স বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। অন্যদিকে রিয়াদ শেখ বগুড়ার বিট মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

দুজনই স্থানীয় ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির নিয়মিত ক্রিকেটার এবং বগুড়া জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

বগুড়া জেলা দলের কোচ রিফাত হাসান বলেন, বগুড়ায় অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে এখান থেকে আরও বেশি সংখ্যক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিতে পারবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button