বগুড়া জেলা

মোকামতলায় ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক অভিযান চালিয়ে ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১১ মে) রাত ১টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় ২ কেজি গাঁজাসহ মোছা. রুকসানা খাতুন (২৪) ও তার স্বামী মো. সবুজ শেখকে আটক করা হয়।

গ্রেফতার রুকসানা খাতুনের বাবার নাম মৃত রফিক শেখ ও মায়ের নাম ফুয়ারা বেগম। অপরদিকে সবুজ শেখের বাবার নাম মৃত রাজা শেখ এবং মায়ের নাম সাবিনা বেগম। তাদের বাড়ি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শেখপাড়া পূর্বপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রুকসানা খাতুনের বিরুদ্ধে একটি এবং সবুজ শেখের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button