গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় গাবতলীর সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটন গ্রেফতার

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার লিংক রোডের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেফতার অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইকবাল বাহার।

তিনি বলেন, “অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button