বগুড়া জেলা
প্রধান খবর

জাতীয় সংসদে পাস হলো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’

চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ পাস হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি রিপোর্ট আকারে উপস্থাপনের পর পাস হয়।

এর আগে, গত ১১ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে সর্বসম্মতিক্রমে বিলটি সংসদীয় কমিটিতে পাস হয়। ওই দিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

গত ২৬ জুলাই লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে বিলটির খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়। পরে ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ বিলটির ভেটিং সম্পন্ন করে। বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় পরবর্তী সময়ে অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ এবং অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button