বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

মোকামতলায় ৩০০ পিস বুপ্রিনরফিন এম্পোলসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস বুপ্রিনরফিন এম্পোলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) রাত ১২টা ২০ মিনিটের দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপজেলার মুরাদপুর গ্রামের মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর সাঁওতালপাড়া গ্রামের মো. সাজ্জাদ হোসেন (৩৫)। তিনি মো. ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তল্লাশির সময় তার কাছ থেকে ৩০০ পিস মাদকদ্রব্য বুপ্রিনরফিন এম্পোল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button