বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ার শেরপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে বজ্রপাতে সাব্বির হোসেন নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবহাওয়া খারাপ হওয়ার আগে সাব্বির মাছ ধরার উদ্দেশ্যে একটি জলাশয়ে জাল ফেলতে যান। জাল ফেলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন স্বজনরা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নুল আবেদীন জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button