
বগুড়ায় প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আমিরুজ্জামান ওরফে পিন্টু (৫৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি দল বগুড়া সদর উপজেলার মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার নথি অনুযায়ী, তিনি সিআর মামলা নং ৯৬৩/২৬ (সদর), ধারা ৪০৬/৪২০/১০৯ পেনাল কোডের একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
র্যাবের দাবি, অভিযানের সময় পাওয়া তথ্য অনুযায়ী আসামি গ্রেফতার এড়াতে ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে গ্রেফতারকৃত আমিরুজ্জামান ওরফে পিন্টুকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মোট ৫২টি মামলার তথ্য পাওয়া গেছে।



