বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত রাজমিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজমিস্ত্রি প্রশান্ত মণ্ডল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত শুক্রবার (১০ জুলাই) সিএনজিযোগে রানীরহাটে যাওয়ার পথে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষপুর এলাকায় মহাসড়কে একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় প্রশান্তসহ সিএনজিতে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রশান্ত মণ্ডল মারা যান।

জানা গেছে, দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।

নিহত প্রশান্ত মণ্ডল ধুনট উপজেলার বিলকাজলী গ্রামের হনেন্দ্র নাথের ছেলে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী রিতা রানী বাদী হয়ে শেরপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিএনজির অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি অজ্ঞাত ট্রাকটিকেও শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button