বগুড়া জেলা
প্রধান খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ার সাতমাথায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য সাতমাথা এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার প্রতিবাদেই তারা রাজপথে নেমেছেন।

একই দাবিতে মঙ্গলবার রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন পরীক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button