বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার করতোয়া নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া মহানগরীর এসপি’র ঘাট এলাকায় করতোয়া নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, করতোয়া নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button