বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, ১০ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার মাদলা চাঁচাইতারা এলাকায় অভিযান চালিয়ে পারভেজ মোশারফ সিনাত (২৭) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি উপজেলার মাদলা চাঁচাইতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় পারভেজ মোশারফ সিনাতের কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button