বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ার শেরপুরে দই-মিষ্টির কারখানায় এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি এবং সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) উপজেলার ঘোষপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘোষপাড়ার চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি করতে দেখা যায়। পাশাপাশি প্রস্তুত করা দই ও মিষ্টি খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। সংরক্ষিত মিষ্টিতে পোকার অস্তিত্বও পাওয়া যায়।

এ ছাড়া কারখানার খাদ্যকর্মীরা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করছেন না বলে অভিযানে প্রতীয়মান হয়। একটি কারখানায় পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি করতেও দেখা যায়।

এসব অপরাধে দোষ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে চৈতি দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং প্রান্ত দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ শেরপুর থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button