বগুড়া জেলাসারিয়াকান্দি উপজেলা
প্রধান খবর

বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের অপরাধে মোঃ রিমন বাবু (২৩) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ জোড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রিমন বাবু দক্ষিণ জোড়গাছা এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে।

জানা গেছে, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ জোড়গাছা এলাকা থেকে গাঁজা সেবনের সময় রিমন বাবুকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button