
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর এলাকার প্রবাসীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, কালিযুক্ত কাগজে কেক তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে সবুজ বেকারিতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে নিউ আজাদ বেকারি মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসি ও কসমেটিকসের দোকানেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন।
এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।



