বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময়ে বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকার শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিকসহ পিজিসিএলের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শৈলজা নন্দ বসাক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূল সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে পিজিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button