বগুড়া জেলাসোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় সাদেক আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় সাদেক আলী ওরফে চতে (৬৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌণে ৩টার দিকে সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গত ৩০ জুন দুপুরে চাচার বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে সোনাতলা উপজেলার নিমেরপাড়া এলাকায় ডেকে একটি ছ-মিলের ভেতরে নিয়ে যান সাদেক আলী। মামলার অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
এ সময় শিশুটির চিৎকার শুনে তার চাচা ও স্থানীয়রা ছ-মিলের ভেতরে গেলে সাদেক আলী সেখান থেকে পালিয়ে যান।

পরে শিশুটির মা সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় সাদেক আলী এজাহারভুক্ত এক নম্বর আসামি।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর সাদেক আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button