
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পর্শে তোরাব আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী ওই গ্রামের আব্দুর সামাদের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, নিজ বাড়ির বিদ্যুতের তার মেরামত করতে টিনের চালে ওঠেন তোরাব আলী। এ সময় বিদ্যুৎ ম্পর্শে তিনি টিনের চাল থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তোরাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



