আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় অতিরিক্ত মদ্যপানে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কোমল দোগাছিপাড়া এলাকায় মোঃ আক্তার হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির সামনের বারান্দায় আক্তার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন তার আত্মীয়-স্বজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সিয়াম হাসান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত মোঃ আক্তার হোসেন সান্তাহার পৌরসভার কোমল দোগাছিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আদমদীঘি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসআই মোঃ সিয়াম হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button