বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার ৩ উপজেলায় ২৪ ইউপিতে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বগুড়ার তিন উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। উপজেলাগুলো হলো বগুড়া সদর, গাবতলী ও শাজাহানপুর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন হলো নিশিন্দারা, সাবগ্রাম, গোকুল, নুনগোলা, নামুজা, শাখারিয়া, শেখেরকোলা, লাহিড়ীপাড়া, রাজাপুর, ফাঁপোড় ও এরুলিয়া।

গাবতলী উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে কাগইল, রামেশ্বরপুর, নাড়ুয়ামালা, দুর্গাহাটা, গাবতলী সদর, মহিষাবান, নশিপুর, বালিয়াদিঘী, দক্ষিণপাড়া, সোনারায় ও নেপালতলী।

এ ছাড়া শাজাহানপুর উপজেলার আশেকপুর ও মাদলা ইউনিয়নও নির্বাচনের তালিকায় রয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, সে বিষয়ে চূড়ান্ত তথ্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার ঘোষিত তফসিল থেকে জানা যাবে।

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন হবে, দেখুন

এই বিভাগের অন্য খবর

Back to top button