বগুড়া জেলা
বগুড়ায় নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে প্রকাশ্যে আত্নহত্যা

বগুড়া শহরের বড়গোলা এলাকায় নির্মাণাধীন বিল্ডিং এর ৫ম তলা থেকে লাফ দিয়ে টমাস (৩৮) নামক এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত টমাস বগুড়া সদর চকসুত্রাপুর এলাকার মৃত হাফিজুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, আজ দুপুর আনুমানিক ৩.৩০ মিনিটে বড়গোলা এলাকায় এল জি শোরুমের ৫ম তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টমাস ঘটনাস্থলে বাশ বেয়ে বিল্ডিং ৬ষ্ঠ তালায় উঠার পর ৯৯৯ নাম্বারে ফোন আসার পর পুলিশ এবং ফায়ার সার্ভিস তাতক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামতে অনুরোধ করে। পরে সে বাশ বেয়ে নিচে নামতে নিয়ে ৫ম তলায় এসে আটকে যায় এবং এক পর্যায়ে হাত ছেড়ে দেয়ার নিচে পড়ে যায়। তাকে আহত অবস্থায় দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।