বগুড়া জেলাসারিয়াকান্দি উপজেলা

কাল থেকে শুরু হচ্ছে সারিয়াকান্দি-জামালপুর ফেরি চলাচল

বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জের জামথল পয়েন্টে ফেরি সার্ভিসের সকল প্রস্তুতি সম্পন্ন। এর অংশ হিসেবে ফেরি ঝিনাই-২ এখন যাত্রী পারাপারের জন্য পুরো প্রস্তুত। গতকাল এটি সারিয়াকান্দি চলে এসেছে।

এর আগে জামথল ও সারিয়াকান্দি ঘাট পয়েন্টে পৃথক দুটি পন্টুন নির্দিষ্ট জায়গায় স্থাপনের কাজ শেষ হয়েছে। কাল থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ফেরি চলাচল শুরু হবে ।

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি জানান, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মীর্জা আজম এবং বগুড়া-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বেগম সাহাদারা মান্নান শিল্পী।

এই বিভাগের অন্য খবর

Back to top button