বগুড়া জেলা

বগুড়ার রাস্তায় ছুটে চলেছে আইপিডিসি ‘ভালো বাসা’র গাড়ি

হোম লোন সংক্রান্ত তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ এই ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

দেশজুড়ে মানুষের কাছে হোম লোন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে এবং হোম লোনকে সবার কাছে সহজভাবে উপস্থাপন করতে সম্প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন “ভালো বাসা’র গাড়ি”। সম্প্রতি ভ্রাম্যমাণ এই গাড়ি পৌঁছেছে বগুড়া জেলায়।

বগুড়া জেলার বনানী, সাত মাথা মোড়, জলেশ্বরী তলা, মাটির ডালি, চার মাথা, জিয়া মেডিকেল এলাকায় বুথ স্থাপন করে হোম লোন আগ্রহীদের সাথে আলোচনা করে “ভালো বাসা’র গাড়ি”। এই ক্যাম্পেইনের অধীনে দেশের বিভিন্ন জেলায় ছুটে চলছে একটি মাইক্রোবাস এবং হোম লোন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, প্রশ্নোত্তর ও পরামর্শ প্রদান করছে আইপিডিসি’র কর্মীবাহিনী। একইসাথে, ক্যাম্পেইনের আওতায় হোম লোনে আগ্রহীদের তাৎক্ষণিকভাবে লোন অনুমোদন দেওয়া হচ্ছে।

আইপিডিসি ‘ভালো বাসা হোম লোন’-এর প্রধান এনায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মীবৃন্দ “ভালো বাসা’র গাড়ি” ক্যাম্পেইনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন।

“ভালো বাসা’র গাড়ি” কবে, কোন জেলায় অবস্থান করছে ইত্যাদি তথ্য আইপিডিসি’র ফেসবুক পেইজে নিয়মিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ipdcbd.com/bhalobashagari/

-খবর বিজ্ঞপ্তির

এই বিভাগের অন্য খবর

Back to top button