আইন ও অপরাধবগুড়া জেলারাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা রেক্কাত হত্যার ১৩ আসামিই খালাস

বগুড়ায় ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা খায়রুল আনাম রেক্কাত হত্যা মামলার অভিযোগ প্রমানিত না হওয়ায় ১৩ আসামিকেই খালাস দেয়া হয়েছে।

খালাস প্রাপ্ত আসামিরা হলো আরিফুর রহমান আরিফ, মাহমুদুর রহমান সুজন, মোঃ আশা, সজল কুমার ঘোষ, হাড়ী জুয়েল, আসাদুজ্জামান ওরফে রিমন, ইসমাইল হোসেন স্বাধীন ওরফে শুকটু স্বাধীন, হামিদুল হক ওরফে রিপন, শাহাদত আলম রুমু, মাসুদ আহমেদ, পিন্টু মিয়া ও আবু মুসা ওরফে কনক সরকার।

মঙ্গলবার বগুড়ার দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই মামলার রায় দেন।

বগুড়া শহরের রহমাননগরের আব্দুল কাইয়ুম অফা’র ছেলে শহর স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম রেক্কাত ব্যবসা পরিচালনা করাকালে ২০১২ সালের ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে সন্ত্রাসীরা তার দোকানে প্রবেশ করে মাথায় ও বুকে গুলি করে পালিয়ে জায়। গুরুতর আহত রেক্কাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ওই দিন বেলা পৌনে ২ টায় মারা যায়।

এ ঘটনায় রেক্কাতের বাবা বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। পিবিআই পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম তদন্ত শেষে ওই ১৩ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button