বগুড়ায় অমর একুশে বইমেলায় “চেতনায় ৭১” স্টলের উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় অমর একুশে বইমেলায় “চেতনায় ৭১” স্টলের উদ্বোধন করা হয়।
সোমবার সকালে স্টলটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলামের “চেতনায় ৭১” স্টলের উদ্বোধন শেষে তিনি বলেন, মহান ভাষা আন্দোলনে বগুড়ার সন্তানদের অবদান অনস্বীকার্য। ১৯৫২ সালে এদেশের বীর সন্তানেরা সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলে। সেখানে ১১ জন সদস্যের মধ্যে বগুড়ার তিন বীর সন্তান ছিলেন। তারপর থেকে এদেশের সকল সংগ্রামে বগুড়ার বীর সন্তানেরা প্রত্যক্ষ অংশ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। দেশের মানুষ এখন সুখী সমৃদ্ধ রাষ্ট্রের দিকে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতধরে। মাতৃভাষার মান অক্ষুণ্ণ রাখতে সকল ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকতে হবে।
“চেতনায় ৭১” বুক স্টলের উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজি জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান খলিল, আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ আলম পারভেজ, তাজমিলুর রহমান তমাল, নাসের, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির, জেলা ছাত্রলীগ নেতা মোঃ আবু ইউসুফ, আহাদ, জিম, শামীম, শাহরিন, সুইম, সোহাগ, সাইম,মিরাজুল, জয় প্রমূখ ।
এসএ
