মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠান

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বেলা ১২টায় অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে সকল শহীদের আত্মত্যাগের সম্মান জানাতে হবে। যাদের আত্মত্যাগে এই বাংলা ভাষা রাষ্ট্র ভাষায় পরিণত হয়েছে। আমাদের সকলকে আমাদের মাতৃভাষা, স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় নিয়োজিত থাকতে হবে। ভাষা আন্দোলনের চেতনার মধ্যে দিয়ে আমাদের প্রকৃত মূল্যবোধ নিয়ে এগোতে হবে।রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদে এই বগুড়ার সন্তানরাও অংশ নিয়েছিল। সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের ১১ জনের ৩ জন ছিলেন বগুড়ার সন্তান। নিজেদের সজাগ থাকতে হবে মাতৃভাষার সম্মান রক্ষার্থে।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, প্রভাষক মাহমুদুল হাসান মামুন, সিনিয়র সহকারী শিক্ষক ফেরদৌস আলম, প্রাথমিক শাখার শরমিলা আকতার, মইনুল ইসলাম, সোনার উদ্দিন, নিখিল চন্দ্র বর্মন।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম সালাউদ্দিন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সুদীপ কুমার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ