বগুড়া জেলা

বগুড়ায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ১০০টি বিতরণ করেন সফিক

বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক সাধারণ মানুষের মাঝে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ১০০টি বই বিতরণ করেছেন।

শনিবার রাতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অমর একুশে বইমেলায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলামের ‘চেতনা ৭১’ স্টল থেকে এই ১০০ বই ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

বই বিতরণের সময় সফিক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই পড়তেন, লিখতেন ও সকলকে বই পড়তে উৎসাহিত করতেন। বঙ্গবন্ধুর লেখা বই সর্বজন স্বীকৃত। একটি বই মানুষের ভাল বন্ধু, তেমনি একজন ভাল বন্ধু একটি লাইব্রেরি সমান।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সাবেক ছাত্রনেতার এই বইমেলায় বইয়ের স্টল খুবই প্রশংসনীয়। বইমেলায় মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল বই এই স্টলে পাওয়া যাচ্ছে। যে কেউ একনজরে এই এখান থেকে বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত সকল বই কিনতে পারবেন।

উপজেলা চেয়ারম্যান সফিক বলেন, ইতিহাস ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই সংগঠনের কর্মীরা যখন বইমেলায় লাভের আশা না করে মানুষকে ইতিহাস জানাতে অংশ নেয় তা সত্যিই প্রশংসার দাবিদার। ছাত্রলীগের নেতাকর্মীরা ভবিষ্যতেও এধরণের আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান খলিল, আল মামুন, গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাবেক ছাত্রনেতা জিয়া, তমাল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রলীগ নেতা ইউসুফ, শামীম, আহাদ, নাফিস, শাওরীন, রব্বানী, মমিনসহ আরো অনেকে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button