বগুড়া জেলা

বগুড়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

বগুড়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১১টার দিকে শহরের সাতমাথা থেকে র‌্যালী বের হয়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুম আলী বেগ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাশাসক মো” জিয়াউল হক বলেন সর্বত্র পণ্যে পাটের ব্যবহার নিশ্চিত করতে হবে। পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ রক্ষা করতে। পণ্যে পাটের ব্যবহারের পরিবর্তে প্লাষ্টিক ব্যবহার করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মূখ্য পাট পরিদর্শক সোহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পাট কলের কর্মকর্তা ও কর্মচারীরা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button