বগুড়া জেলা

বগুড়ায় বিসিক শিল্পনগরীর নিরাপত্তা জোরদারকরণের মতবিনিময় সভা

বিসিক শিল্পনগরী, বগুড়া’র নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে শিল্প মালিকগণের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৯ মার্চ (বুধবার) সকাল ১১ টায় বিসিক শিল্পনগরীতে এ মত বিনিময় সভায় বিসিক জেলা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিলটন।

এসময় বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, সাবেক সভাপতি আব্দুর মালেক, মাছু এন্ড সন্স এর সত্বাধিকারী সাজ্জাদুল বারী, রেজা ইঞ্জিনিয়ারিং এর প্রো রেজা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া প্রমুখ।

পুলিশ সুপার বলেন, উন্নয়নের অপ্রতিরধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে চলছে। দেশ গঠনে শিল্প মালিকদের অবদান অনেক। জনতার দুয়ারে জনতার পুলিশ, জনতার পুলিশ আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে থাকতে চাই। বিসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই মতবিনিময় সভা করা হচ্ছে।

এসময় তিনি শিল্প কারখানা মালিকদের সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেন। সিসি ক্যামেরা লাগানো হলে শিল্প কারখানার অনেক অপরাধ চিহ্নিত হবে। খুব দ্রুত সময়ে অনেক অনিয়ম পরিবর্তন হবে এবং আর্থিক অবস্থাও উন্নতি হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button