প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া তিনদিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা জানান, মেলায় ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেন।
মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: আশরাফুলমমিন খান, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হযরত আলী।
বক্তারা বলেন, শিক্ষাথীদের বিজ্ঞান মনোষ্ক হতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন প্রধান শেখ হাসিনা। আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এ অগ্রযাত্রাকে কেউ যেন নষ্ট করতে না পারে।
এসএ



