প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বৃক্ষমেলা শুরু

বগুড়ায় আজ থেকে মাসব্যাপি বৃক্ষমেলা শুরু হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির তিনশতাধিক গাছ স্থান পেয়েছে মেলায়।

শুক্রবার বিকাল ৩ টায় শহরের মাটিডালী এলাকায় ‘ট্রি-ওয়ার্ল্ড নার্সারী এন্ড এগ্রো’ আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দুলাল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button