প্রধান খবরবগুড়া জেলা

মে দিবসে বগুড়ায় র‍্যালী ও আলোচনা সভা

শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা” এ স্লোগানের মধ্য দিয়ে বগুড়ায় মহান মে দিবস পালন করা হয়েছে।

রোববার সকালে এই উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটা র‍্যালী বের হয়। সার্কিট হাউজ মোড় প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয় র‍্যালীটি।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেন, আমরা সব সময় শ্রমিকদের সাথে রয়েছি; শ্রমিকদের যে কোনো স্বার্থ আদায়ে আমরা তাদের পাঁশে দাঁড়াই। শ্রমিক ও মালিকদের সহযোগিতা নিয়ে আমরা বগুড়াকে একটা আধুনিক জেলা রূপান্তর করতে চাই। যেখানে কোন বিপদ থাকবে না এবং একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হবে। পরে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক শরিফুর রহমান সহ বগুড়ার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button