প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ে জরিমানা

বগুড়ায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে গত ১০মে বগুড়া লাইভে সংবাদ প্রকাশের পর অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।

দুপুরে ঠনঠনিয়া বাস ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর।

এ ঘটনায় শ্যামলী পরিবহণের ম্যানেজার কামালকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ ছাড়াও শাহ ফতেহ আলী ও একতা পরিবহনের টিকিট বিক্রেতারা অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করেন।

আদালত পরিচালনার এক পর্যায়ে সড়ক অবরোধ করেন বাস কাউন্টারের লোকজন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঠনঠনিয়া আন্তঃজেলা বাস টার্মিনালে এসব ঘটনা ঘটে।

পরে পৌণে ১ টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বাস মালিক-শ্রমিক নেতারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, বগুড়া থেকে ঢাকা রুটে নন এসি বাসের ভাড়া নির্ধারিত মূল্য ৪৫০ টাকা। কিন্তু অভিযোগ আসে বাস কাউন্টার থেকে ভাড়া নেয়া হচ্ছে ৫৫০ টাকা। পরিপ্রেক্ষিতে ঠনঠনিয়া কাউন্টারে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এর আগে, গত ১০মে বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংবাদ প্রকাশ করে বগুড়া লাইভ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button