প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়া শহরের বুজরুকবাড়িয়া এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মৌসুমীর (২৫) বাবার নাম আব্দুল কাদের। রাতে মৌসুমী তার বাবার বাড়ি বুজরুকবাড়িয়াতে ছিলেন। তার স্বামী ইব্রাহীমের বাড়ি দুপঁচাচিয়াতে। ইব্রাহীম কয়েক বছর ধরে ওমানে রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানা যায়,রাতে বাবার বাড়িতে অবস্থানকালে সেখানেই গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মৌসুমী। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান মৌসুমী।

এ বিষয়ে নারুলী ফাঁড়ির পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button