প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ইয়াবাসহ আটক ৪

বগুড়ায় সাড়ে ৬ হাজার ইয়াবাসহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার পোঁওতা এলাকা থেকে প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়া সদরের কাটনারপাড়া এলাকার শাফিউল সিদ্দিক, বগুড়া সোনাতলা উপজেলার বাসিন্দা মাইনুল ইসলাম ও আব্দুল গফুর এবং বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা ও প্রাইভেটকার চালক উজ্জল হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ যুবককে আটকের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও মুঠোফোন জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী সদরের কাটনারপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে আরো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ইবরাহীম খান।

তিনি আরো বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পরে আদমদীঘি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button