বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষ প্রানে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় উদ্বোধন হলো ৭ দিনব্যাপী জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্তরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বৃক্ষ রোপণের উপর গুরুত্ব দিয়ে দারিদ্র বিমোচন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ মেলার গুরুত্ব অপরিসীম তাই এর সফলতা কামনা করেন। সুস্থ্য-সবল জীবন-যাপনের জন্য বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষের উপকারিতার নিয়ে তিনি বিশদ আলোচনা করেন।
সামাজিক বন বিভাগ বগুড়া আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সাত দিন ব্যাপী এ মেলায় স্থান পেয়েছে প্রায় ৪০টি স্টল।
এতে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহা: আব্দুল আউয়াল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমর চক্রবর্ত্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপনেত্রী হেফাজত আরা মিরা, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষ সুপদ মুস্তরী, জেলা ছাত্রলীগ নেতা সজিব সাহা প্রমূখ।
এরপর অতিথিবৃন্দ টিটু মিলনায়তন চত্বরে বেলুন-ফেষ্টুন উড়িয়ে বৃক্ষ মেলা উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসএ



